বর্তমান পরিপ্রেক্ষিত

নববর্ষ উদযাপনে মেহেরপুর বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পুরস্কার বিতরণ

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশনারা খাতুন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হোসেন, আব্দুস সাত্তারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।