মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন নবাগত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নাসিমা খাতুন জেলা প্রশাসককে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের চলমান কার্যক্রম এবং নারী উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।