বর্তমান পরিপ্রেক্ষিত

নবাগত জেলা প্রশাসকের মুজিবনগর থানা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

August 08, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরের মুজিবনগর থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসক শামীম হাসান মুজিবনগর থানা পরিদর্শন করেন।

এ সময় তিনি মুজিবনগর থানার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে জেলা প্রশাসক শামীম হাসান মুজিবনগর থানায় এসে পৌঁছালে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এ সময় সেখানে উপস্থিত ছিলেন।