মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সাক্ষাৎ করেন। এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মেহেরপুরের উন্নয়নকে এগিয়ে নিতে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেন।