বর্তমান পরিপ্রেক্ষিত

নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

By Meherpur News

April 06, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। সোমবার বিকালে মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার জেলা প্রশাসকের সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।