বর্তমান পরিপ্রেক্ষিত

নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 23, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তানে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্টট গাজী মূয়ীদুর রহমান, সদর থানার ওসি শেখ কনি মিয়া,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টট জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, ইমাম মিনারুল ইসলাম,মাধব চন্দ্র বিশ্বাস, ব্র্যাক মেহেরপুর জেলা প্রতিনিধি শেখ মনিরুল হুদা প্রমূখ।