বর্তমান পরিপ্রেক্ষিত

নবাগত পুলিশ সুপারের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন

By মেহেরপুর নিউজ

July 17, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জাপন করেছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার রাফিুউল আলম।

শনিবার বিকালে তিনি সরাসরি মেহেরপুর থেকে এসে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,অতিরিক্ত পুলিস সুপার(সার্কেল)অপু সারোয়ার,সহকারি পুলিশ সুপার(শিক্ষানবিশ)আতিকুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, মুজিবনগর টুরিষ্ট পুলিশের ওসি হাবিবুর রহমান,ডিবি অফিসার ইনচার্জ জুলফিক্কার আলী,পুলিশ লাইন আর আই শাহানুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে আসলে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ফুলেল শুভেচ্ছা জানান।