মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম বার পিপিএম এর সাথে মেহেরপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুরের সিনিয়র সাংবাদিক বাংলাভিশন এর স্টাফ রিপোর্টার তুহিন আরণ্য, যুগান্তর এর জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন হোসেন, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, এখন টিভির সাংবাদিক মুজাহিদ আল মুন্না, চ্যানেল ২৪ এর মেহেরপুর প্রতিনিধি রাশেদুজ্জামান প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।