মেহেরপুর নিউজঃ মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে এই উপহার প্রদান করা হয়। সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মিতা খাতুনের হাতে জেলা প্রশাসনের উপহার তুলে দেন।
এর আগে মিতা খাতুন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন। জেলা প্রশাসনের এ উদ্যোগে পরিবারটি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ