গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন এলাকার নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লি: এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ময়নাল হক ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে সমিতির মড়কা বাজারস্থ অফিসের সামনে সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি আব্দাল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাঈদ,সমিতির অন্যতম সদস্য আব্বাস আলী,আসকার আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।