বর্তমান পরিপ্রেক্ষিত

নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চায়িত

By মেহেরপুর নিউজ

March 21, 2022

মেহেরপুর নিউজ:

১৫ আগস্ট ১৯৭৫ সালের নিশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস গবেষণালব্ধ নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চায়িত হয়েছে। সোমবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্তমঞ্চে অভিশপ্ত আগস্ট মঞ্চায়িত হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার’র পরিকল্পনা গবেষণা ও তথ্য সংকলনে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটক অভিশপ্ত আগস্ট আয়োজন করে বাংলাদেশ পুলিশ নাট্যদল। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম প্রমুখ নাটকটি উপভোগ করেন।