বর্তমান পরিপ্রেক্ষিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের প্রাইভেট কার চালক নিহত

By Meherpur News

March 27, 2026

মেহেরপুর নিউজঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের প্রাইভেট কার চালক মোঃ সাগর (২৬) নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে নাটোরের বনপাড়া মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে মোঃ সাগর যাত্রী নিয়ে মেহেরপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাইভেট কারটি নাটোর বনপাড়া মহাসড়কে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ির চালক সাগর ঘটনাস্থলে নিহত হন।

সাগর দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার বাবলুর শেখ জামাই। সাগর দীর্ঘদিন ধরে মেহেরপুর শহরের শেখ পাড়ায় বসবাস করেন।