বর্তমান পরিপ্রেক্ষিত

নাট্যকার আব্দুল হাকিম আর নেই

By মেহেরপুর নিউজ

August 05, 2021

মেহেরপুর নিউজ:

সাবেক ব্যাংকার ও নাট্যকার মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনুর পিতা আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন।(ইন্ন—— রাজিউন)।

বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন। আব্দুল হাকিম মেহেরপুর শহরের পিয়াদা পাড়ার বাসিন্দা। তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মেহেরপুর শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামালের পিতা আব্দুল হাকিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।