বর্তমান পরিপ্রেক্ষিত

নানা আয়োজনে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মহান শহীদ দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2023

মেহেরপুর নিউজ:

বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল। এর আগে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।