মেহেরপুর নিউজ:
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার থেকে পালন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) লিউজ-উল জান্নাহ,সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।