মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হওয়ার সাথে সাথে নিজনিজ কেন্দ্রে ভোট দিলেন দু’ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল এবং অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। বুধবার সকাল ৮ টার দিকে আলহাজ্ব গোলাম রসুল মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন । এ সময় তিন বিজয় সূচক ভি চিহৃ তুলে দলে বিজয়ী আশা প্রকাশ করেন।এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। অপরদিকে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। দলীয নেতা কর্মীরা তার সাথে সেখানে উপস্থিত ছিলেন।