বর্তমান পরিপ্রেক্ষিত

নিম্ম আদালত থেকে জামিন পেলেন সাবেক এমপি মাসুদ অরুণ

By মেহেরপুর নিউজ

August 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ আগষ্ট: মেহেপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্এিনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন নিম্ম আদালতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বুধবার দুপুরে মাসুদ অরুণ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে তাকে এ জামিন দেয়া হয়। মামলায় মাসুদ অরুণের পক্ষে অ্যাড. মারুফ আহমেদ বিজন, কামরুল হাসানসহ বেশ কয়েকজন আইনজীবী দায়িত্ব পালন করেন। প

রে তিনি জামিন নিয়ে বের হয়ে আসলে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।