বর্তমান পরিপ্রেক্ষিত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মোটরসাইকেল চালককে জরিমানা

By Meherpur News

February 12, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এক মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নির্বাচনী আচরণবিধি অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে জিনারুল ইসলাম নামের এক চালকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জিনারুল ইসলাম সদর উপজেলার হিতিম পাড়া গ্রামের রহমত উল্লাহর ছেলে বলে জানা গেছে।