মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সুষ্ঠূ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের প্রেক্ষিতে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সারাদেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ ২৬ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে ৩৩৬ সদস্যর দু’টি টিম মেহেরপুরে ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ থেকে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, বগুড়া সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সৈয়দ গোলাম মোর্তুজার নেতৃত্বে ১৬০ সদস্যর একটি টিম আজ মেহেরপুরে এস পৌছেছে এবং এর আগে শীতকালীন মহড়ায় অংশ নিতে একই সেনানিবাসের ২৯ ফিল্ড লুকেটিং আর্টিলারির মেজর শাজাহানের নেতৃত্বে ১৭৬ সদস্যর অপর একটি টিম সপ্তাহখানেক মেহেরপুরে এস পৌছায়। শীতকালীন মহড়া শেসে তারা আজ নির্বাচনী পরিশেষ সুষ্ঠরাখতে স্ট্রাইকং ফোর্স হিসেবে আজ থেকে মাঠে কাজ শুরুর করেছে। এ জন্য মেহেরপুর কমিউনিট সেন্টার এবং মেহেরপুর ষ্টেপডয়াম মাঠে তারা অস্থায়ী ক্যাম্পে তার কার্যক্রম পরিচালিত করবে বলে জানা গেছে।