বর্তমান পরিপ্রেক্ষিত

নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ) মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

May 28, 2022

মেহেরপুর নিউজ:

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ) মেহেরপুরে। শনিবার সকালের দিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মেহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ), কে গার্ড অব অনার প্রদান করা হয়। মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার তারেক আহমেদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।