বর্তমান পরিপ্রেক্ষিত

নির্মান কাজ শেষ হওয়ার দু’বছর পার হলেও আজও উদ্বোধন হয়নি মুজিবনগর থানা ভবন

By মেহেরপুর নিউজ

April 11, 2012

মো:আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর মডেল থানা ভবনের নির্মানকাজ শেষ হয়েছে দুইবছর আগে। কিন্তু সেই মডেল থানা ভবন চালু না হওয়ায় মুজিবনগরে যাওয়া দর্শনার্থী,পর্যটকরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগে। ফলে,দর্শনীয় ও ঐতিহাসিক মুজিবনগরে গিয়ে পর্যটকরা রাত্রীযাপন করতে পারে না। প্রায় ৫ বিঘা জমির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে এই মডেল থানা ভবনের নির্মানকাজ দুইবছর আগে শেষ হয়। কিন্তু চালু না হওয়ায় ভবনের সমস্ত কিছুই পরিত্যাক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। কতৃপক্ষ বলছে, আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসকে সামনে রেখে এই মডেল থানা ভবনে মুজিবনগর থানার কার্যক্রম চালু হতে পারে। স্থানীয় জনতা বাশার বলেন, মডেল থানাটি উদ্বোধন হলে পর্যটকরা মুজিবনগরে এসে নিশ্চিন্তে নির্ভয়ে তৃপ্তি সহকারে বেড়াতে পারবে। বর্তমানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা মুজিবনগর কমপ্লেক্্র এ পাহারায় থাকলেও তারা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে ততটা গুরুত্ব দেয়না। স্থানীয় জনতা আনসার বলেন,  মুজিবনগর থানা ভবনটি ১ বছর ধরে পড়ে আছে। থানাটি উদ্বোধন হলে এলাকার জনগন উপকৃত হবে। মুজিবনগর থানার ওসি জিয়াউল হাসান বলেন,মুজিবনগর থানা বিল্ডিং এর কাজ বেশ কিছুদিন শেষ হয়েছে । মেহেরপুর পুলিশ গণপূর্ত বিভাগের কাছ থেকে বিল্ডিংটি বুঝে নিয়েছে। মুজিবনগর থানা ভবনটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। উদ্বোধন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুলিশের কার্যক্রম শুরু হবে। মেহেরপুরের পুলিশ সুপার মীর্জা আব্দুল­া হেল বাকী বলেন,মুজিবনগর থানা উদ্ধোধনের জন্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিল্ডিং বুঝে নিয়েছি গণপূর্তের কাছ থেকে। খুব সহসাই মন্ত্রনালয় অনুমতি পাবো। ১৭ এপ্রিলের আগেই মুজিবনগর থানাটি উদ্বোধন হবে।