বর্তমান পরিপ্রেক্ষিত

নিশিপুর স্কুল এন্ড কলেজের আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

By মেহেরপুর নিউজ

November 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর : ২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর -২ আসনের জাতীয় সংসদ সদস্য মকবুল হোসেন নাম ফলক উন্মেচন করে সেখানে মোনাজাত করেন। এ উপলক্ষে বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোসারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সফিকুল আলম, বামুন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ হাদি, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী প্রমূখ।