টপ নিউজ

নীরবে-নিভৃতে কেটে গেল আরো একটি বছর প্রসেনজিৎ বোস বাবুয়া‘র মৃত্যুবার্ষিকী

By মেহেরপুর নিউজ

October 13, 2020

মেহেরপুর নিউজ:

নীরবে-নিভৃতে কেটে গেল আরো একটি বছর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও মেহেরপুরের বিশিষ্ট সজ্জন ব্যক্তিত্ব প্রয়াত শ্রী প্রসেনজিৎ বোস বাবুয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। প্রসেনজিৎ বোস বাবুয়া‘র মৃত্যুবার্ষিকীতে কোন সংগঠনই তাঁকে স্মরণ করলেন না।

আজ থেকে ৬ বছর আগে প্রসেনজিৎ বোস বাবুয়া ইহলোক ত্যাগ করেন, তাঁর পরলোক গমনের পরের দিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশাল স্মরণসভার আয়োজন করেছিল, সে সময় অনেকেই ঘোষণা দিয়েছিলেন প্রতিবছর দিনটিকে ভালোভাবে স্মরণ করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মঙ্গলবার ছিল প্রসেনজিৎ বোস বাবুয়ার ষষ্ঠ প্রয়াণ দিবস।

অথচ ফেসবুকে ২-১ জন স্মরণ করলেও কোন সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে স্মরণ করতে দেখা যায়নি। প্রসেনজিৎ বোস বাবুয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক ও মুক্তিযোদ্ধা। বাবুয়া বোস ১৯৪৫ সালের ১০ অক্টোবর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, ২০১৪ সালের ১৩ অক্টোবর প্রসেনজিৎ বোস বাবুয়া পরলোকগমন করেন।