মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি যুব সম্প্রদায় এর উদ্যোগে নীলকুঠি ফুটবল টুর্নামেন্টে আমঝুপি উত্তরপাড়া বয়েজ জয়লাভ করেছে।
রবিবার আমঝুপি নীলকুঠি মাঠে অনুষ্ঠিত খেলায় আমঝুপি উত্তরপাড়া বয়েজ টাইব্রেকারে (১-১) ৩-২ গোলে হাড়াভাঙ্গা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোল অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়।