মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন বলেছেন,অনেক হুমকি দিয়েছেন,অনেক মিথ্যা মামলা দিয়েছেন,নেতাকর্মীদের আটক করেছেন কিন্তু বিরোধী আন্দোলন দমাতে পারেননি। আপনারা মনে করেন না যে নেতাকর্মীদের আটক করে আন্দোলন থামিয়ে দেবেন।
আমজাদ হোসেন আজ শনিবার বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব বাজার প্রাঙ্গনে বিএনপি’র নেতাকর্মীদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাংনী উপজেলা ১৮ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা আখের আলীর সভাপতিত্বে সমাবেমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক,সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামা বাবলু,গাংনী পৌর জামায়াতের আমির আব্দুল মালেক,১৮ দলীয় জোট নেতা হুদা বিশ্বাস প্রমুখ।
এর আগে নেতাকর্মীদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। সংসদ সদস্য আমজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব বাজার প্রদক্ষিন করে।বিক্ষোভ মিছিলে ১৮ দলীয় জোটের শতশত নেতাকর্মী অংশ গ্রহন করেন।