মেহেরপুর নিউজ, ০৩ মার্চ:
মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম ( পলাশ খন্দকার) সহ সফরকারীরা ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নেপাল রেডক্রস সোসাইটির কর্মকর্তারা তাদের সহযোগীতা করেন। আজ বৃহস্পতিবার সফরকারী দলটি নেপালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা ’সিকরি’ পরিদর্শন করেন । নেপাল রেড ক্রস সোসাইটির আমন্ত্রণে দক্ষতা বিনিময় শীর্ষক ৪ দিনের সফরে গত ১ মার্চ তারা ঢাকা ত্যাগ করেন। আগামী ৫ মার্চ তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।