বর্তমান পরিপ্রেক্ষিত

নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

January 01, 2024

মেহেরপুর নিউজ:

ঘোষপাড়া, মিশনস্কুল পাড়া ও কোটপাড়া এলাকাবাসীর উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া থেকে শুরু করে কোট মোড় পর্যন্ত প্রতিটি দোকানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েল রানা, ওমর ফারুক, নাহিদ হোসেন, নয়ন খান, বিপুল, নিহাল, বাঁধন, সাজু প্রমুখ।