মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়ারুল ইসলাম স্বেচ্ছায় স্বীয় পদ থেকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১) এর ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন।
বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারায় অনুযায়ী পদত্যাগ পত্র গ্রহণ করে করা হলো এবং পদটি শুন্য ঘোষণা করা হলো।