মেহেরপুর নিউজ:
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একঝাঁক বেলুন ওড়ানো হলো মেহেরপুরের আকাশে। শনিবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন ওড়ানো হয় শহীদ শামসুজ্জোহানগর উদ্যান থেকে।পদ্মা সেতুর উদ্বোধন কে স্মরণীয় করে রাখতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন ওড়ানো হয়।
এর আগে শোভাযাত্রা শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। উদ্বোধন শেষে সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।
এসময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস,( শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।