মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।