বর্তমান পরিপ্রেক্ষিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আলোচনা

By মেহেরপুর নিউজ

October 20, 2021

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার দুপুরের দিকে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাববারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি শিক্ষক মোঃ সোহেল রানা, মোছাঃ সাথী আখতার, মোঃ মজিদুল হক মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।