বর্তমান পরিপ্রেক্ষিত

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Meherpur News

March 11, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, হোটেল জামে মসজিদের ইমাম রোকনুজ্জামান প্রমুখ।

সভায় পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায়, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় জেলা প্রশাসক আসন্ন ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।