মেহেরপুর নিউজ:
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী, শাশুড়ি মিলে জামাই রিপনকে বেঁধে পিটিয়েছে। পুলিশ রিপনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ।
রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। রিপন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রিপন জানান, তার স্ত্রী দুই সন্তানের জননী জেসমিন বামনপাড়া গ্রামের ইউনুস আলী নামের ব্যক্তির সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। বিষয়টি রিপন জানতে পেরে তাকে শাসন করার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে রিপনের স্ত্রী জেসমিন মেহেরপুর শহরের মল্লিকপাড়া তার মায়ের কাছে চলে আসে।
রিপনা আরো জানান, রবিবার রাতে আমাকে ডেকে নিয়ে আমার স্ত্রী জেসমিন, শাশুড়ি জামেলা খাতুন এবং স্ত্রীর বড় বোন রওশনারা বাড়িতে বেঁধে বেদম প্রহার করে। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে রিপন জানান।