মেহেরপুর নিউজ:
পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদুরপ্রসারী, তেমনি সুষম অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, পরিবেশের ভারসাম্য ও সুষম জলবায়ুর প্রয়োজনে একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক।
আমাদের দেশের অর্থনৈতিক ও বিভিন্ন প্রয়োজন মেটাতেও পর্যাপ্ত বৃক্ষ থাকা অতীব প্রয়োজন। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশীত অনুযায়ী দেশব্যাপী “গাছ লাগাও, পরিবেশ বাচাও”এই স্লোগানে কেন্দ্রীয় যুবলীগীগের আহবানে বৃক্ষরোপণ র্কমসূচী গ্রহন করেছে। এলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলায় ৭১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার কলেজ মোড় ও শেখপাড়া কবরস্থানে ৪ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন কবরস্থান প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও শোভাবর্ধন গাছ রোপণ করে করেন।
এসময় পৌর কাউন্সিলর শাকিল বাব্বি ইভান, বাপ্পি, রিপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সদস্য মেজরাহ উদ্দিন, ইয়ানুছ আলী, আমানুর রহমান সোহেল, সাজেদুর রহমান সাজু, সাইফুল ইসলাম উজ্জল, শেখ সারাফত, শাহাজান আলীসহ যুবলীগরে নেতার্কমীরা সেখানে উপস্থিত ছিলেন।