বর্তমান পরিপ্রেক্ষিত

পাগল আখ্যায়িত করায় মেহেরপুর অগ্রণী ব্যাংকের এটিএম বুথের গার্ডকে রক্তাক্ত জখম

By মেহেরপুর নিউজ

March 27, 2020

তনময় নামের এক ব্যক্তিকে পাগল আখ্যায়িত করায় মেহেরপুর অগ্রণী ব্যাংকের এটিএম বুথের গার্ড ইয়াসিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে মেহেরপুর অগ্রণী ব্যাংকের এটিএম বুথের গার্ড ইয়াসিন আলী তনময় নামের এক যুবককে পাগল বলে ডাকে এ সময় তনময় লাঠি দিয়ে ইয়াসিন আলী কে এলোপাতাড়ি লাঠিপেটা করে। লাঠির আঘাতে ইয়াসির আলী রক্তাক্ত জখম হয়।

তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ইয়াসির আলী মেহেরপুর শহরের শেখপাড়া আসাদ আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।