বর্তমান পরিপ্রেক্ষিত

পাটকেলপোতায় আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত

By মেহেরপুর নিউজ

January 28, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে দুটি আলগামনের মুখোমুখি সংঘর্ষে কাবীরুল ইসলাম, বাবলু, সাইফুল ইসলাম এবং করিম মন্ডল নামের ৪ ব্যক্তি আহত হয়েছেন আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কাবীরুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের গোলাম শেখের ছেলে, বাবুল নুরপুর গ্রামের রমজান আলীর ছেলে, সাইফুল একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং করিম মন্ডল চুয়াডাঙ্গার দৌলত গাড়ির নবীন মন্ডলের ছেলে। জানা গেছে ঘটনার সময় মোঃ করিম মন্ডল চুয়াডাঙ্গা থেকে আলম সাধু যোগে মেহেরপুরের দিকে আসছিলেন। আলগামনটি মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের পাটকেলপোতা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৪ জন আহত হন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।