বর্তমান পরিপ্রেক্ষিত

পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এলজিইডির উদ্যোগে টেকসহ ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উপ-প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ,উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভীন প্রমূখ।