বর্তমান পরিপ্রেক্ষিত

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের ভিডিও কনফারেন্স

By মেহেরপুর নিউজ

November 07, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

পানি সম্পদ বিভাগের সচিব কবির বিন আনোয়ার জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।