শিক্ষা ও সংস্কৃতি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেসডার নবীন বরন ও সাংস্কৃতিক অনষ্ঠান

By মেহেরপুর নিউজ

June 12, 2014

মুজাহিদ মুন্না,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন: “আমরা সবাই এক হবো আলোকিত সমাজ গড়বো” এই শোল্গানকে সামনে নিয়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায়  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডার) নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপত্বিত করনে পাবনা মেসডা’র সভাপতি বাবর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও মেহেরপুরের সন্তান কলিম উদ্দিন, পাবনা জেল সুপার মেহেরপুরের সন্তান আবু জাহেদ। বক্তব্য রাখেন মেসডার সংগঠক মজনুর রশিদ জ্ঞানি, ইসলামি বিশ্ববিদ্যালয় এর সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ইবির সভাপতি হুমায়ন কবির, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংগঠানিক সম্পাদক আব্দুল­া আল সেলিম, হারুন আর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পাবনায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেহেরপুরের সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের ফুলদিয়ে বরন করে নেওয়া হয়। নবীন বরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।