বর্তমান পরিপ্রেক্ষিত

পাসপোর্ট অফিস পরিদর্শনে এমপি তাজউদ্দীন খান, হয়রানিমুক্ত সেবার নির্দেশ

By Meherpur News

March 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খান মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য তাজউদ্দীন খান সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, পাসপোর্ট করতে আসা নিরীহ মানুষদের সঙ্গে যেন কোনো ধরনের হয়রানিমূলক আচরণ না করা হয়। তিনি সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।