টপ নিউজ

পিকআপের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 10, 2021

মেহেরপুর নিউজ:

ডাব বোঝায় পিকআপের ধাক্কায় শরিফুল ইসলাম বিশ্বাস (৫৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শরিফুল বিশ্বাস মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে।

তিনি মেহেরপুর আবুল খায়ের গ্রুপের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে শরিফুল ইসলাম বিশ্বাস মেহেরপুর শহরে আবুল খায়ের গ্রুপের অফিস থেকে তার দায়িত্ব পালন শেষে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেহেরপুর ব্র্যাক অফিসের কাছে বিপরীতগামী ডাব বোঝাই একটি পিকআপ ঢাকা মেট্রো-ন ১৮-০২৮৩ সাইকেল-আরোহী শরিফুল বিশ্বাসকে ধাক্কা দেয়।

এসময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই শরিফুল বিশ্বাস মৃত্যুবরণ করেন। পরে এক ইজিবাইক চালক তার মরদেহটি নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। পিকআপের ড্রাইভারও পালিয়ে যায়।