বর্তমান পরিপ্রেক্ষিত

পিপি পল্লব ভট্টাচার্যের বাসভবনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

September 18, 2022

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্যের বাসভবনে আসেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য পল্লব ভট্টাচার্য এর বাসভবন এসে পৌঁছালে মেহেরপুর জেলা হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সম্প্রতি পল্লব ভট্টাচার্য এর মাতা পরলোকগমন করেন। প্রতিমন্ত্রী পল্লব ভট্টাচার্য্য সান্ত্বনা দেন এবং তার বাসভবনে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন।