বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরের মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী খানের জানাযা ও দাফন সম্পন

By মেহেরপুর নিউজ

November 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী খাঁন এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে পিরোজপুর মাদ্রাসাপ্রাঙ্গনে মরদেহের জানাযা সম্পন্ন হয়। এর আগে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মরদেহে গার্ড অব অনার প্রদান করে। মেহেরপুর সহকারী কমিশনার (ভুমি) মো: শাহীনুজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় সেখানে বিউগলের করুণ সুর বেজে উঠে।এ সময় সেখানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম,ইদ্রিস আলী প্রমুখ উপস্খিত ছিলেন। পরে মরহুমের মরদেহ স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। এর আগে সকালে তিনি নিজ বাড়িতে ইন্তকাল করেন।