বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট দখল করার অভিযোগ

By মেহেরপুর নিউজ

November 24, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের জন্য নির্ধারিত স্থান শ্মশান ঘাট দখল করার অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামের রকবুলের ছেলে জাহার আলী বিরুদ্ধে শ্মশান দখলের অভিযোগ আনা হয়। পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবলচন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক লালমোহন ঘোষ অভিযোগ করেন, যুগ যুগ ধরে পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের জতারপুর ভৈরব নদের কিনারে শ্মশান ঘাটে দাহ করানো হয়। হঠাৎ করেই জাহার আলী ওই জায়গা নিজের দাবি করে দখল করার চেষ্টা করে। এ ব্যাপারে জাহার আলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।