বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরে চাউল বিতরনের কার্ড বিতরণ

By মেহেরপুর নিউজ

April 15, 2023

মেহেরপুর নিউজ:

ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগ কাঠালপোতা গ্ৰামে অসহায় মানুষের মাঝে চাউল বিতরন করার লক্ষ্যে কার্ড বিতরণ করা হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তুর্য বিশ্বাস কাঠালপোতা হেল্প ডেক্সের সহযোগিতায় কাঁঠালপোতা গ্রাম চাউল বিতরণের কার্ড বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে কাঁঠালপোতা হেল্প ডেক্সের সদস্য রিপন,লাভলু রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।