বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর মাঠে পিরোজপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ইউপি সদস্য আমিরুল ইসলাম উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রামনগর একাদশ জয়লাভ করেছে। খেলায় রামনগর একাদশ ২-০ গোলে বাঁশবাড়িয়া একাদশকে পরাজিত করে। বিজয় দলের হৃদয় দুটি গোল করেন।