বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরে বীর মুক্তিযাদ্ধা আজগর আলী সড়ক উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 01, 2021

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পিরোজপুরে বীর মুক্তিযাদ্ধা আজগর আলী সড়ক উদ্বোধন  করা হয়েছে।

মঙ্গলবার সকালে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস নাম ফলক উম্মোচন করে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সড়কের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাবলু মন্ডল, রোকনুজ্জামান মানিক, মীর সফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।