বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক আহত

By মেহেরপুর নিউজ

October 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুরে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে রাসেল, বিপ্লব ও বাচ্চু নামের তিন যুবক মারাত্মক আহত হয়েছে। আহত ৩ জনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ রাসেল (১৯) আশরাফপুর ক্লাব পাড়ার মোঃ আজাদের ছেলে। মোঃ বিপ্লব (২০) মোঃ আবু বক্করের ছেল এবং মোঃ বাচ্চু (২২) মোঃ ইমাদুল হকের ছেলে।

জানা গেছে আহত তিনজন একটি মোটরসাইকেল যোগে পিরোজপুরের দিকে যাবার পথে পিরোজপুর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।