বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

September 28, 2022

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার রাতে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুর রহমান প্রতীক, যুগ্ম সম্পাদক বিপ্লব আহমেদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লালন বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আরিফ খান, মাদার আলী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।