মেহেরপুর নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বিকাল থেকে তিনি পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি গণসংযোগ করেন, আব্দুস সালাম সকলের কাছ থেকে দোয়া কামনা করেন। গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু, প্রবীণ নেতা পচা মন্ডল,সিরাজুল ইসলাম,তৌহিদুল ইসলাম,উজ্জল সর্দার, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুর রহমান প্রতিক প্রমূখ।